সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শরীয়তপুর গ্রামের উত্তরপাশে থাকা সুরমা নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় নিয়ামুল মিয়া (২০) নামক এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করেছেন এলাকাবাসী।
গত শনিবার সকাল আটটার দিকে নিজ গ্রামের পূর্বপাশে থাকা বৌলাই নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। তিনি উপজেলার শরীয়তপুর গ্রামের রাজমিস্ত্রি আবদুল আজিজের ছেলে।
ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ বলেন, ওই তরুণ মৃগী রোগে ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



