হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পুরনো ভবনের উপর স্থাপিত প্রায় দেড় কোটি টাকার সোলার প্যানেল ৮ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে।
জানা গেছে, ২০১৪ সালে সোলার প্যানেলটি (সৌর বিদ্যুৎ) স্থাপন করা হয়। তখন ইউএনওর অফিসসহ আরও কিছু অফিস এর সুবিধা পেলেও পরে এটি নষ্ট হয়ে যায়। দীর্ঘ দিন অকেজো থাকায় নষ্ট হচ্ছে এর ব্যাটারিসহ মূল্যবান যন্ত্রপাতি।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘এ ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সোলার প্যানেল মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



