দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও একটি টমটোবাহী পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপটির চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনের ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকাআপ চালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপের হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে টমেটো নিয়ে একটি পিকআপ দিনাজপুর থেকে চাঁপাইনাবাগঞ্জ যাচ্ছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর দিকে আসছিল। ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ভিমলপুর মির্জা অটো মিলের সামনে কুয়াশার কারণে যাত্রীবাহী বাসটি পিকআপটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকাআপের চালকসহ তিনজন নিহত হন। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



