বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র আশেপাশে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় যানবাহন এবং সর্বসাধারণের চলাচলের ওপর নজরদারি করা হচ্ছে।
শনিবার (১০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।
তিনি জানান, শনিবার সকাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাস ভবনের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, বেশ কিছু ডিবি পুলিশ বেগম খালেদা জিয়ার বাসার কাছাকাছি অবস্থান করছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



