সিলেটের শাহপরাণ বাইপাসে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স “স্পোর্টস হোম”-এর উদ্বোধন ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ.কে আব্দুল মোমেন।
এসময় উক্ত ইনডোর কমপ্লেক্সের দুই ডিজাইন ইঞ্জিনিয়ার প্রকৌশলী ফেরদৌস আব্বাস চৌধুরী এবং প্রকৌশলী রুবেল আহমদ-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী।
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্পোর্টস হোমের পরিচালক চেয়ারম্যান অ্যাড. আফছর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আজ অত্যন্ত আনন্দিত তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এমন স্বপ্রণোদিত উদ্যোগে। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এ কমপ্লেক্সের কাজের সাথে জড়িত সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে স্পোর্টস হোমের পরিচালক চেয়ারম্যান অ্যাড. আফছর আহমদ বলেন, বর্তমান সময়ে তরুণরা নানা অপরাধ ও মাদকে আসক্ত হয়ে পড়ছে। তাদের কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ। আশা করি, খুব শীঘ্রই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আরো অনেক খেলাধুলা ও সুযোগ-সুবিধার ব্যবস্থা আমরা করবো।
বক্তব্যকালে তিনি কমপ্লেক্সের ডিজাইন ইঞ্জিনিয়ারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া মমতাজ, সিলেট ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর ছালেহ আহমেদ সেলিম, বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, যুবলীগ নেতা ফখরুল ইসলাম দুলু, বাবুল আহমদ, যুবলীগ নেতা সুহেল আহমদ, সাহেদ আহমদ আনা, আব্দুল্লাহ আহমদ, আওয়ামী লীগ নেতা শহিদ আহমদ, সৈয়দ মো. সৈয়দ ইউনুস,শাহিন আহমদ, মুজিবুর রহমান, ধঞ্জজয় সরকার, নজরুল ইসলাম, আতিক হাসান ডালিম, শাকুর আহমদ, ইমাম উদ্দিন, ছাত্রলীগ নেতা আবু হুরায়রা, মুশেদ আবেদিন ও অথৈ আল আমী প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



