দেশের আউলিয়াগণের বাদশা হযরত শাহজালাল (রঃ) সহ সমস্ত মুর্দা মুসলমানের রুহের মাগফিরাত কামনার্থে পীর ফতেহাবাদী জিকরুল্লাহর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৭ ডিসেম্বর) বুধবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিকাল ৯টায় থেকে রাত ১১টা পর্যন্ত তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মেহমানের বয়ান পেশ করেন বিশ্ব নন্দিত কোরআন, শায়খুল হাদিস, ভাষ্যকার ইসলামী প্রোগ্রাম টেলিভিশন লন্ডন, আমির শাহ্ ফাতেহাবাদী জিকরুল্লাহ, প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম পীর, পীর ফতেহাবাদ দরবার শরীফ, দেবিদ্বর কুমিল্লা।
আলহাজ্ব আব্দুল মালিক খাঁন ও আলহাজ্ব আনখার মিয়ার যৌথ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
বিশেষ মেহমানের বয়ান পেশ করেন পীরজাদা মাওলানা শাহ্ মিশকাত আল-মাদানী, পীর ফাতেহাবাদ দরবার শরীফ, কুমিল্লা। বয়ান পেশ করেন মাওলানা আব্দুল্লাহিল বাকী, মাওলানা ফয়সল আহমদ হেলালী, মাওলানা খায়রুল ইসলাম আনোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাফিজ সৈয়দ কামরানুল হক, মাসুক আহমদ, ফারুক আহমদ ফাজিল চিশত, সায়েম উদ্দিন, মাওলানা তরিকুল ইসলাম, সুমন আহমদ, হারুনুর রশিদ, মো: বাবলু মিয়া প্রমুখ।
পীর ফতেহাবাদী জিকরুল্লাহর উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



