ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়ে গেছে। প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে শেষ আটে জায়গা করেন নিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো ও পর্তুগাল। এখন কেবল কোয়ার্টার ফাইনালের উত্তেজনা বিশ্বজুড়ে। কাল শুক্রবার থেকে শুরু হবে সেই রোমাঞ্চ। প্রথম দিনেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো হট ফেবারিটরা।
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়েছে ক্রোয়েশিয়া। অন্য দিকে ব্রাজিল হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। আগামীকাল শুক্রবার খেলবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলবে দু’দল। রাত ৯টায় শুরু হবে খেলা।
রাত ১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অন্য দিকে আমেরিকাকে হারিয়েছে নেদারল্যান্ডস। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে খেলবে দু’দল। এই মাঠেই হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল।
শনিবার রাত ৯টায় মরক্কো ও পর্তুগাল মুখোমুখি হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালে। প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়েছে মরক্কো। অন্য দিকে পর্তুগাল হারিয়েছে সুইজারল্যান্ডকে। কাতারের আল থুমামা স্টেডিয়ামে খেলবে দু’দল।
শনিবার রাত ১টায় ইংল্যান্ড ও ফ্রান্স মুখোমুখি হবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে। প্রি-কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হারিয়েছে সেনেগালকে। অন্য দিকে পোল্যান্ডকে হারিয়েছে ফ্রান্স। কাতারের আল বায়েত স্টেডিয়ামে খেলবে দু’দল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



