সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল খাদে পড়ে সুভাস চন্দ্র ঘোষ নামে স্কয়ার বেভারেজ কোম্পানীর এক সেলসম্যান নিহত হয়েছেন।
বুধবার(৭ ডিসেম্বর) বিকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুভাস চন্দ্র ঘোষ স্কয়ার ফুড কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি ডিসকোভার মোটরসাইকেলে সারোপার থেকে সুভাষসহ দুই আরোহি বিয়ানীবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে তাজপুর এলাকায় যাওয়ামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুভাসকে মৃত ঘোষণা করেন।
সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন,মোটরসাইকেল টার্নিং নিতে গিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়।স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুভাষকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর আরোহির অবস্থাও আশঙ্কাজনক। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



