বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি বাংলাদেশ।
বাংলাদেশ: ৫২/৩ (১৩.১ ওভার)
এনামুলের পর লিটনকে ফেরালেন মোহাম্মদ সিরাজ। এবার সরাসরি বোল্ড! বল পড়েই নিচু হয়ে ঢুকে। ভেঙে দেয় স্ট্যাম্প। লিটন আউট হলেন ২৩ বলে ৭ রান করে। এনামুলের আউটের পর শান্তর সঙ্গে জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। দুজনের জুটি থেকে আসে ৪৫ রান। শান্তর সঙ্গে ক্রিজে এখন সাকিব।
লিটন-শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ
লিটন-শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে উইকেট হারানোর পর দুজনে জুটি গড়েন। ধীরে খেলে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন দুজনে। দুজনের জুটি থেকে ইতিমধ্যে ২৩ রান আসে।
জীবন পেয়ে পরের বলেই আউট এনামুল
দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এনামুল হক বিজয়ের ক্যাচ মিস করেন রোহিত শর্মা। পরের বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। এর আগের ম্যাচেও জীবন পেয়ে কাজে লাগাতে পারেননি এনামুল। মোহাম্মদ সিরাজের আউটসাইড অফের বল খোঁচা দিয়ে বসেছিলেন এনামুল। স্লিপে থাকা রোহিত সহজ ক্যাচ ফেলে দেন। পরের বল ব্যাটেই লাগাতে পারেননি। পায়ে লাগলে আবেদনের সঙ্গেই সাড়া দেন আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নেয়, কিন্তু লাভ হয়নি। শুরুতে উইকেটের সঙ্গে রিভিউও হারালো স্বাগতিক শিবির। এনামুলের ব্যাট থেকে আসে ৯ বলে ১১ রান। ক্রিজে লিটন দাসের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। পেসার হাসান মাহমুদের পরিবর্তে একাদশে এসেছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (সহ অধিনায়ক, উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
আশাবাদী ডমিঙ্গো
সিরিজ জয়ে আশাবাদী ডমিঙ্গো বলেন, ‘আমাদের দল এই সংস্করণে আত্মবিশ্বাসী। কিন্তু এটা কঠিন নয়। তারা শক্তিশালীভাবে (ভারত) ফিরবে। আমাদের প্রথম ম্যাচ থেকে অনেক ভালো খেলতে হবে। আমরা আমাদের স্নায়ু ঠিক রাখতে পারলেই এই বাধা পেরোতে পারব।’
ভারত ছেড়ে দেবে না সহজে
এদিকে ভারত ছেড়ে দেবে না সহজে। বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান যেন দিয়ে রাখলেন প্রচ্ছন্ন হুমকিও, ‘আগামীকালের (আজকের) খেলা নিয়ে আমরা দারুণ আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে হারা এটা আমাদের জন্য প্রথম কোনো ঘটনা নয়। এটা কিছুটা স্বাভাবিক। আমরা জানি কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। বাংলাদেশ অবশ্যই ভালো খেলছে, তবে যদি শেষ ম্যাচটা দেখেন এটা ছিল মজার।’
পাখির চোখ সিরিজে
শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। এবার পালা ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলার। লিটন দাসের দল সেদিকেই পাখির চোখ করে ভারতের বিপক্ষে নেমেছে দ্বিতীয় ওয়ানডেতে। ভারতের সবশেষ সফরে ২০১৫ সালে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৭ বছর পর লিটন দাসের দলের সামনে আবারও সেই সূবর্ণ সুযোগ। অন্তত রেকর্ড বলছে তাই। ৩১ বার মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৬ বার, তার মধ্যে ৫ বারই জয় দেশের মাটিতে। লিটন-সাকিবরা কি পারবেন সিরিজ নিজেদের পকেটে পুরতে?
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



