সিলেটে টিলা কাটার দায়ে সিলেট পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (০৬ নভেম্বর) দিনব্যাপী অভিযানে সিলেট মহানগর এলাকার হাওলাদার পাড়ার অজিত’র টিলা নামক স্থানে অভিযান চালানো হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
এসএমপির জালালাবাদ থানা পুলিশের সহযোগিতায় টিলা কাটায় জড়িতদের পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লংঘনের অপরাধে এই জরিমানা করা হয়।
দন্ডিতদের মধ্যে সিলেট নগরের করেরপাড়া পানতলা এলাকার আক্কাছ মিয়ার ছেলে বিলাল মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, একই এলাকার রাখাল দাসের ছেলে বলরাম দাস, মন্ত দাশের ছেলে জ্যোতির্ময় দাশ, জীবন দাসের ছেলে জয়ন্ত দাস, সুনামগঞ্জের দিরাই উপজেলার কালুপুর এলাকার হরেন্দ দাসের ছেলে রবিন্দ দাসকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. মোহাইমিনুল হক ও নমুনা সংগ্রহকারী রুবেল মিয়া উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



