জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটিতে দলটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন সাবেক ছাত্রনেতা নেতা, সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট এম এ সালেহ চৌধুরী। সোমবার (০৫ ডিসেম্বর) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক নাফিস মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট এম এ সালেহ চৌধুরীকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট বিভাগের দায়িত্ব প্রদান করেছেন। এডভোকেট সালেহ চৌধুরী সাবেক ছাত্র নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা ছিলেন। তিনি সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বও পেয়েছেন। এডভোকেট এম এ সালেহ চৌধুরীকে সিলেট বিভাগের সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করার জন্য এই দায়িত্ব প্রদান করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



