সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শেখ হাসিনা উড়াল সড়ক বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাচনা বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নবী হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি এলজিইডি উড়াল সড়ক প্রকল্প পরিচালক (পিডি) গোলাম মৌলা, সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাওর বাসীর স্বপ্নের সুনামগঞ্জ টু নেত্রকোনা শেখ হাসিনার উড়াল সড়ক কাজ অচিরেই উদ্বোধন করা হবে ইনশাল্লাহ। জামালগঞ্জ হতে জয়শ্রী হয়ে ধর্মপাশা পর্যন্ত উড়াল সড়ক প্রায় ২৭ কিলোমিটার। যাহা শেখ হাসিনার উড়াল সড়ক নামে খ্যাত। এখানে অনেক জনসাধারণ রয়েছেন যাদের জমি কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তবে পাশে থাকা অবশিষ্ট জমিগুলোর দাম বেড়ে যাবে কয়েকগুণ। অতএব দেশ ও আমাদের এলাকার উন্নয়নে প্রকৌশলীদের এ্যালাইনমেন্ট অনুযায়ী সকলেই জমি দেওয়ার আহ্বান জানান। এছাড়াও একান্তই গরীব যদি কারো অতিরিক্ত ক্ষতি হয়ে যায় সে ক্ষেত্রে উপজেলা প্রশাসন তাদের সাধ্যমত ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা করবে বলেও আশ্বাস দেয়া হয়। প্রথমত এই সেতুতে যদিও ৩ হাজার ৪ শত ৯০ কোটি টাকা নির্মাণ ব্যায় ধরা হয়েছে। সামনে হয়তো এ ব্যায় আরো বাড়তে পারে। সভা শেষে সংসদ সদস্যসহ প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রকৌশলী, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সরজমিন পরিদর্শন করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



