সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল পৌরসভাস্থ জয়পাশা গ্রামের আব্দুল হাসেমের ছেলে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ রোববার কুলাউড়া পৌরসভা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে রুবেলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
এ ব্যাপারে ওসি আব্দুছ ছালেক বলেন, রুবেল দীর্ঘদিন থেকে পলাতক ছিল। কুলাউড়ায় সম্প্রতি কয়েকটি মোটরসাইকেল চুরির কিছু তথ্য তার কাছে পাওয়া গেছে। তাকে রিমান্ডের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলাও রয়েছে। তাকে গ্রেফতারের পর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



