হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধান কাটার যন্ত্রের (কম্বাইন্ড হারভেস্টার) নিচে চাপা পড়ে শামীম মিয়া (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শামীম মীরনগর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম পার্শ্ববর্তী এলাকা থেকে একটি কম্বাইন্ড হারভেস্টার ভাড়া করে মাধবপুরে এনেছিলেন। রোববার যন্ত্রটির চালক ধান কাটছিলেন। এসময় আবুল কালামের সঙ্গে তার ছেলে শামীমও সেখানে উপস্থিত ছিল। চালক মেশিনটি পেছনের দিকে চালানোর সময় শিশুটি এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) শুভ দাশ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



