যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার রাতে বিএনপির রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে তাকে আটক করা হয়।
বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়নকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজন একই গাড়িতে ছিলেন।
আটকের সময় টুকু’র সঙ্গে থাকা যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।
তবে এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিক কোনো তথ্য জানায় নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



