নিজের প্রফেশনাল ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে নেমে জাদুকরী গোল করলেন আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড লিওনেল মেসি।
শনিবার দিনগত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমাদ আলি বিন স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে গোল করে ১০০০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন এল এম টেন।
ম্যাচের ৩৫ মিনিটে জাদুকরী সেই মুহূর্তের জন্ম দেন মেসি। নিকোলাস ওতামেন্দির পাস থেকে দারুণভাবে জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক।
তার গোলসংখ্যা দাঁড়ালো সব মিলিয়ে ৭৮৯। বিশ্বকাপের নক-আউট রাউন্ডে এটি মেসির প্রথম গোল। আর পাঁচটি বিশ্বকাপে খেলে তার গোল এখন ৯।
এর মধ্যদিয়ে টপকে গেলেন আরেক কিংবদন্তি ম্যারাডোনার আট গোলকে। এখন তার সামনে ১০ গোল করে রয়েছেন বাতিস্তুতা।
শক্তি-সামর্থ্য বিবেচনায় আর্জেন্টিনার ধারে কাছেও নেই অস্ট্রেলিয়া। তবুও মাঠের লড়াইটা তো জেতার জন্যই, সে দুই দলের ভেতর যতই তফাত থাকুক না কেন! অস্ট্রেলিয়াও তাই পাল্লা দিয়ে চেষ্টা করেছে।
কিন্তু আর্জেন্টিনাকে আর বেশিক্ষণ গোল থেকে বঞ্চিত রাখতে পারেননি। ক্যারিয়ারের ১০০০ তম ম্যাচ খেলতে নামা লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আলবিসেলস্তেরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



