একের পর এক নাটক নির্মাণ করে আলোচনায় এসেছেন নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম। সম্প্রতি তার নির্মিত ‘বেশরম’ নামের নাটকটি এক কোটি ভিউ পার করেছে।
পরিচালক আলম বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে এই সাফল্য দিয়েছেন এবং আমার দর্শকদের বিনোদন দেওয়ার সুযোগ দিয়েছেন। আমার সমস্ত দর্শক এবং নাটকটির নির্মাণসহ সার্বিক কাজে আমাকে যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
লেজার ভিশনের ব্যানারে নির্মিত ‘বেশরম’ নাটকটির চিত্রগ্রহণ করেছেন নাহিয়ান বেলাল, সম্পাদনা করেছেন হাবিবুর রহমান।
এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, সাবেরী আলম, রকি খান, শাহবাজ সানী, বাসরী অনন্যাসহ আরও অনেকে।
উল্লেখ্য, সম্প্রতি জিয়াউদ্দিন আলমের নির্মিত প্রায় সবগুলো নাটকই ইউটিউব ট্রেন্ডিং-এ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য- জামাই ভার্সেস শাশুড়ি, ক্যাচাল জামাই, তাফালিং, ভেজা বিড়াল, ডেয়ারিং বউ, ক্রেজি লাভার, মফিজের সুন্দরী বউ ও সেকেন্ড ম্যারেজ ইত্যাদি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



