সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীর শাখা চামটি খালে পানিতে তলিয়ে নিখোঁজ নিখোঁজের পরদিন শিশু সুমাইয়ার (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৮ অক্টোবর) সকাল ৮টার দিকে তলিয়ে যাওয়া স্থানেই তার মরদেহ ভেসে উঠে। গ্রামের লোকজন দেখতে পেয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করেন। সুমাইয়া সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
গত বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুর ২ টার দিকে আরও দুই শিশুর সঙ্গে চামটির খালে গোসল করতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যায় সুমা্ইয়া।
নিখোঁজের পর সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে সন্ধ্যায় অভিযান স্থগিত রাখা হয়।
জানা গেছে, গত বুধবার বিবাহ অনুষ্ঠান উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসে সুমাইয়া। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে আরও দুই শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে নেমে তলিয়ে যায় সুমাইয়া। সঙ্গীয় শিশুরা বাড়িতে খবর দেয়। স্থানীয় লোকজন উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
স্থানীয় করিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বিলেন, শিশু সুমাইয়ার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করেছেন। মৃতদেহ পুলিশের অনুমতি সাপেক্ষে দাফন সম্পন্ন করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



