কাতার বিশ্বকাপ-২০২২
দলের পক্ষ থেকে চিকিৎসক আগেই জানিয়েছিলেন গোঁড়ালির ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না ব্রাজিলের দুই তারকা ফুটবলার নেইমার ও ডানিলো।
এবার ক্যামেরুনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো ল্যাসমার।
তিনি জানান, নেইমার-ডানিলোর সাথে ডিফেন্ডার আলেক্স সান্দ্রোকে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে পাবে না ব্রাজিল।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোঁড়ালিতে ইনজুরিতে পড়েন নেইমার ও ডানিলো। ইনজুরির কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি তারা। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নেইমার-ডানিলো।
ল্যাসমার জানান, ‘নেইমার-ডানিলো গোঁড়ালির ইনজুরি থেকে সেরে উঠার পথে আছেন। দু’জনের ভিন্ন-ভিন্ন চিকিৎসা হচ্ছে। কারণ দু’জনের ইনজুরি আলাদা-আলাদা।
সুইজারল্যান্ডের ম্যাচের আগে জ্বরে আক্রান্ত হন নেইমার। জ্বর থেকে অনেকটাই সুস্থ নেইমার, এমনটাও নিশ্চিত করেছেন ল্যাসমার।
নেইমারকে ছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় ব্র্রাজিল। প্রথম ম্যাচ সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছিলো তারা। প্রথম দুই ম্যাচেই জয় দিয়ে শেষ ষোলোর টিকিট পায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ে বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়েছে ব্রাজিল। বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে গ্রুপ পর্বে টানা ১৭টি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ব্রাজিল।
এদিকে, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ডিফেন্ডার আলেক্স সান্দ্রো।
চিকিৎসক ল্যাসমার বলেন, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বাঁ-নিতম্বে ব্যথা অনুভব করেৃছেন সান্দ্রো। আজ সকালে তার এমআরআই পরীক্ষা করানো হয়। বাঁ-নিতম্বের পেশীতে আঘাত ধরা পড়েছে। পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
আগামীকাল শুক্রবার ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



