জিতলেই শেষ ষোলো নিশ্চিত; এমন সমীকরণের ম্যাচে মেক্সিকোর কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল সৌদি আরব। অন্যদিকে জিতেও কপাল পুড়লো মেক্সিকোর। দ্বিতীয়ার্ধের ৯০ মিনিটের পর যোগ করা ৭ মিনিটের মধ্যেই এক গোল শোধ করে তাদের স্বপ্ন ভেঙে দিল সৌদি।
গ্রুপের আরেক খেলায় আর্জেন্টিনার কাছে হেরে গেছে পোল্যান্ড। মেক্সিকো ও পোল্যান্ডের পয়েন্ট সমান। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় নকআউট পর্বে উঠলো পোলিশরা। ফলে মেক্সিকোকে নিয়েই ডুবলো সৌদি আরবও। দুই দলই বিদায় নিল বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে।
২০২২ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে আজ লুসাইল স্টেডিয়ামে সৌদিকে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকো। ৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট পোল্যান্ডেরও।
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা সৌদি আরব পরের দুই ম্যাচেই হারল। তবে আজ তারা নিজেরা বিদায় নেওয়ার পাশাপাশি মেক্সিকোকেও বিদায় করে দিল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



