ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি মোরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩০ নভেম্বর) দিনভর নির্বাচন শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
মোরসালিন নোমানী ৬৩৫ ভোট পেয়েছেন। মইনুল হাসান সোহেল পেয়েছেন ৮২৩ ভোট।
সহ-সভাপতি পদে দিপু সারোয়ার,যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন,দপ্তর সম্পাদক কাউসার আজম, নারী সম্পাদক মরিয়ম মনি, প্রচার সম্পাদক কামাল উদ্দিন সুমন, রুবেল তথ্য-প্রযুক্তি সম্পাদক তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুল আলম, আপ্যায়ন সম্পাদক নাইমুদ্দিন, কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত সাতজন হলেন- মনির মিল্লাত, ইসমাইল হোসেন, মহসিন চৌধুরী, মোজাম্মেল হক তুহিন, কিরন শেখ, মোস্তাফিজুর রহমান সুমন ও আলী ইব্রাহিম।
এবার নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক হাজার ৭৪৪। এর মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৪৫৭ জন। মোট ২০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেন ৪৩ জন প্রার্থী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



