শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার ভোগান্তি দূর করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চতুর্থ ক্যাপসুল লিফট উদ্বোধন করা হয়েছে। এর আগে একাডেমিক ভবন ‘সি’, ‘ডি’ এবং ‘ই’-তে এমন ক্যাপসুল লিফট চালু করা হয়েছিল।
বুধবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’-তে লিফটের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৫ লাখ টাকা।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের পুরাতন প্রত্যেকটি ভবনে এখন লিফট আছে, যা আগে ছিল না। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী স্বাভাবিকভাবে সিঁড়ি বেয়ে চলাচল করতে পারে না।
তাদের চলাচলের সুবিধার্থে দীর্ঘ প্রচেষ্টার ফলে আমরা এ লিফটের ব্যবস্থা করতে পেরেছি। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি বলেন, এরই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদালয়ের ৪টি একাডেমিক ভবনে ক্যাপসুল লিফট স্থাপন করা হয়। নতুন ভবনগুলোতেও চলাচলের জন্য পর্যাপ্ত লিফট স্থাপন করা হচ্ছে।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, বিভিন্ন বিভাগের প্রধানগণ, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা সমিতির সভাপতি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান পারভেজ, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



