জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) দায়িত্ব পালন করতে পারবেন না।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালত এ আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার (২৯ নভেম্বর) জি এম কাদের দায়িত্ব পালনের ওপর নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন হাইকোর্ট।
প্রসঙ্গত, জালিয়াতির মাধ্যমে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করার অভিযোগ এনে জি এম কাদেরের বিরুদ্ধে গত ৪ অক্টোবর জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা মামলা করেন।
এরপর গত ৩১ অক্টোবর জি এম কাদেরের যাবতীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



