সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে (তক্ষক) আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
বিজিবি সুত্রে জানা গেছে বুধবার (৩০ নভেম্বর) সীমাস্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর। উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা হতে লাউরগড় (বিওপির) জেসিও-৮৪৭৩ (সুবেদার) মো. সাইদুর রহমান এর নেতৃত্বে একটি চৌকুশ টিম গোপন সংবাদের মাধ্যমে ১টি বাংলাদেশী (তক্ষক) আটক করেছে। আটককৃত (তক্ষক) এর আনুমানিক সিজার মূল্য (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত তক্ষকটি বনবিট কার্যালয়ে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



