চলতি বছরের এসএসসি পরীক্ষায় মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় ৩১২ জন জিপিএ-৫ পেয়েছে।
সর্বাধিক ৪৯টি জিপিএ-৫ পায় নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়। ৩৮টি জিপিএ-৫ পেয়ে ২য় স্থানে রয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। চমক দেখিয়ে ৩য় স্থান দখল করেছে মফস্বলের প্রতিষ্ঠান কর্মধা উচ্চ বিদ্যালয়। ২০টি জিপিএ-৫ পায় প্রতিষ্ঠানটি।
এছাড়া ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুলের ১৫ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। জালালাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে।
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান, এসএসসিতে ৩৮টি প্রতিষ্ঠান থেকে ৪৫৩৮ জন অংশ নিয়ে ৩৬৩১ জন পাশ করে। পাশের হার ৮০.০১ শতাংশ। জিপিএ-৫ লাভ করে ৩০০ জন।
দাখিলে ১৭টি প্রতিষ্ঠান থেকে ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৬ জন পাশ করেছে। পাশের হার ৭৩.২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। সর্বোচ্চ বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা থেকে ৫ জন জিপিএ-৫ পায়।
এসএসসি (ভোকেশনাল) থেকে ৪টি প্রতিষ্ঠানের ৩০৩ জন অংশ নেয়। তন্মধ্যে ২৬৯ জন পাশ করে। পাশের হার ৮৮.০৮ শতাংশ। জিপিএ-৫ পায় ২ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



