সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। হামলার শিকার হওয়া সাংবাদিক শফি আহমেদ বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ এ কাজ করেন।
এদিকে, সংবাদ সংগ্রহে বাঁধা ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক জিন্দাবাজারে রাস্তা অবরোধ করছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁরা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানাচ্ছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা দেড়টা) সাংবাদিকরা রাস্তায় অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সাংবাদিক আশরাফুল কবীরের বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারে চোরকে নিয়ে সোমবার অভিযানে নামে পুলিশ। এসময় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় তারা। এ সময় পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশী করছে।
এ ঘটনার সংবাদের ছবি তোলতে গেলে ব্যবসায়ীরা সাংবাদিকদের বাঁধা দেন। এসময় সাংবাদিক শফি আহমেদের উপর হামলা করে স্থানীয় ব্যবসায়ীরা।
এই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন স্থানীয় সাংবাদিকরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



