সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে। ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য ফলাফল প্রকাশ করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেল ৩টার দিকে ফলাফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলাফল ওয়েবসাইটে এবং উত্তীর্ণদের এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। ২০২০ সালের ২০ অক্টোবর ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



