আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। দুপুর ১২টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। এছাড়া, বোর্ডের ওয়েবসাইট, রেজাল্টের ওয়েবসাইট এবং একই সাথে এসএমএসের মাধ্যমেও এসএসসি ও সমমানের ফল জানা যাবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে সব কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল রোববার সাংবাদিকদের বলেন, আগামীকাল সোমবার এসএসসির ফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় ফল প্রকাশের অনুষ্ঠান শুরু হবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ফল প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। পরে প্রধানমন্ত্রী ফল প্রকাশ করবেন।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হয়। ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিলেন ১৫ লাখ ৯৯ হাজারের বেশি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



