শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মাহবুবুর রশিদ। গত ১ অক্টোবর বিভাগের ১৩তম বিভাগীয় প্রধান হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে নিশ্চিত করেন অধ্যাপক ড. মাহবুবুর রশিদ।
তিনি বলেন, গণিত বিভাগকে একাডেমিক, গবেষণা, সাংস্কৃতিকসহ সার্বিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এছাড়া বিভাগের স্বর্ণালী অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে, বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. মাহবুবুর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণিত সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় বিভাগীয় প্রধানের অফিসে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিভাগের সহকারী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তী, সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, সহকারী অধ্যাপক অমিত কুমার চক্রবর্তী, গণিত সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



