আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৬ ডিসেম্বর। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, প্রথমে ৩ ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের ৩ তারিখের পরিবর্তে ঐ মাসের অন্য কোনো তারিখে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন।
সেসময় সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে ৩ ডিসেম্বরের পরিবর্তে ঐ মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর বাতিল করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



