সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে কুঁড়িয়ে আনা বিস্ফোরক বিস্ফোরিত হয়ে জুয়েল মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মোহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া ওই গ্রামের ময়না মিয়ার ছেলে।
স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, ভারত থেকে আমদানিকৃত এলসি পাথর ভাঙার কাজ করতে গিয়ে খেলনা সদৃশ্য বিস্ফোরকটি কুঁড়িয়ে পেয়েছিলেন শিশুটির মা জ্যোৎসা বেগম। ছেলে খেলবে, ভেবে সেটি বাড়িতে নিয়ে আসেন।সেই বস্তুটিতে মোবাইল ফোনের ব্যাটারি যুক্ত ছিল। জুয়েল মিয়া সেটিতে কামড় দিতেই বিস্ফোরিত হয়ে শিশুটির মৃত্যু হয়।বিস্ফোরণে তার মুখমন্ডল পুড়ে গিয়ে থেঁতলে যায়।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, মোবাইল ফোনের দ্বারা যুক্ত বিস্ফোরকটি নিয়ে শিশুটি খেলতে গিয়ে দাঁত দিয়ে কামড় দিতেই বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিস্ফোরণে শিশুটির মুখমন্ডল বেশি ক্ষতিগ্রস্থ হয়।
পাথর শ্রমিকদের বরাত দিয়ে তিনি বলেন, পাশ্ববর্তী দেশ ভারত থেকে প্রায়ই এলসি পাথরের সঙ্গে এধরণের বিস্ফোরক আসে।যেটি বোল্ডার পাথর ভাঙার কাজে ব্যবহার হয়ে থাকে।তবে এসব বিস্ফোরক দেশের অভ্যন্তরে যাতে না আসে, সতর্কতা স্বরূপ কাস্টমসের সঙ্গে কথা বলবেন তিনি।
ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



