ব্রাজিলে দুইটি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক তরুণীসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার(২৫ নভেম্বর) ব্রাজিলের দক্ষিণ -পূর্বঞ্চলের দুইটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১১জন আহত হয়েছেন।
ব্রাজিলের এস্পিরিটো স্যান্টো রাজ্যের গভর্নর রেনাটো কাসাগ্র্যান্ডে জানান, তদন্তের পর সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে।
রাজ্যের অ্যারাকক্রুজ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে বন্দুকধারী একটি স্কুলে ঢুকে শিক্ষকদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় দুইজন নারী নিহত হন। এছাড়াও আরও ৯জন আহত হয়েছেন।
অন্যদিকে শহরটির মেয়র লুইস কার্লোস কৌতিনহো রেডিও নেটওয়ার্ক সিবিএনকে জানান,ওই বন্দুকধারী অন্য আরেকটি স্কুলে গিয়ে একজন তরুণীকে হত্যা এবং আরও দুইজনকে আহত করেন।
এ ব্যাপারে গভর্নর টুইটারে লিখেন, এই হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। তদন্ত চলছে। আশা করছি এ বিষয়ে আরও নতুন তথ্য শীঘ্রই জানতে পারবো। ব্রাজিলের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা টুইটার বার্তায় র্লিখেন, এই হামলা খুবই অদ্ভুত। হামলার বিষয়টি খুবই দুঃখজনক।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও জানান, হামলার তদন্তে সর্বাত্মক সহায়তা করা হবে।
ব্রাজিলে স্কুলে বন্দুক হামলার ঘটনা খুবই বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে হামলার ঘটনা বাড়ছে। এর আগে ২০১১ সালে রিও ডি জেনারিওর এক স্কুলে বন্দুক হামলায় ১২জন শিশু নিহত হন। পরবর্তীতে ২০১৯ সালে সাও পাওলোর অদূরে সুজানোতে একটি স্কুলের ২জন সাবেক শিক্ষার্থী ৮জনকে গুলি করে হত্যা করা হয়। পরে তারা নিজেও আত্মহত্যা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



