কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে আসরের অন্যতম দুই ফেভারিট আর্জেন্টিনা ও জার্মানি। বড় দুটি অঘটনের পর, ব্রাজিলের বেলায় কী ঘটে তা নিয়ে আগ্রহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। কিন্তু অঘটনকে ধারেকাছেও ঘেষতে দেয়নি সেলেসাওরা। রেফারির বাঁশি বাজার পর থেকে উপহার দিতে থাকে মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখে তিতের দল।
যদিও প্রথমার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি খুব একটা। এদিন নেইমার ও লুকাস পাকেতাকে মিডফিল্ডে এনে ফরমেশন সাজান কোচ তিতে। আক্রমণভাগে রাখেন রিচার্লিশন, ভিনিসিয়ুস ও রাফিনিয়াকে।
নাম্বার নাইন হয়েও বলে স্পর্শ পর্যন্ত করতে পারছিলেন রিচার্লিশন। প্রথমার্ধে খুঁজেও পাওয়া যায়নি তাকে। দ্বিয়ার্ধ্বে স্বরুপে ধরা দিলেন নিজের খেলায়। তার চোখধাধানো দুটি গোলে হেক্সা জয়ের মিশনটা দারুণ এক জয়ে শুরু করে ব্রাজিল। গতকাল লুসাইল স্টেডিয়ামে সার্বিয়াকে ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বরাবরের মতো এবারও ফাউলের বড় শিকার নেইমার। হাফ টাইম না পেরোতেই পাঁচবার আক্রমণ করা হয় তাকে। যা এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ। ৫১ মিনিটে প্রথমবার ডি বক্সে ঢোকার চেষ্টা করেন নেইমার। কিন্তু ফাউলের হাত থেকে তার রেহাই কই। যদিও এর বিপরীতে ফ্রি-কিক পেয়েও তা কাজে লাগাতে পারেননি এই ফরোয়ার্ড। কর্ণার পেলেও আবারও ব্যর্থ হন তিনি।
৬০ মিনিটে লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রোর জোরালো গতির শট পোস্টের বাধা এড়াতে পারেনি। ছন্দে থাকা ব্রাজিল গোলের ডেডলক ভাঙে ৬২ মিনিটে। সার্বিয়ার বেশ কয়েকজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ভিনিসিয়ুসের উদ্দেশ্যে বল বাড়ান নেইমার। বাঁ প্রান্ত থেকে ভিনিসিয়ুসের শট অবশ্য ঠেকিয়ে দেন মিলিঙ্কোভিচ-সাভিচ। কিন্তু ফিরতি শটে ব্রাজিলকে ঠিকই গোল এনে দেন রিচার্লিশন। ব্রাজিলের জার্সিতে এটি তার ১৮ নম্বর গোল।
এরপর সার্বিয়াকে বেশ ভালোভাবেই চেপে ধরে সেলেসাওরা। একের পর এক আক্রমণে নাকানি-চুবানি খাওয়াতে থাকে সার্বিয়ান ডিফেন্ডারদের। কিন্তু সেই দুর্দান্ত ফিনিশিংয়ের অভাব ধরা দেয় আবারও। যে কারণে দারুণ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ভিনিসিয়ুস।
৭৩ মিনিটে আবারও রিচার্লিশন ঝলক। এই গোলের মোহ ব্রাজিল ভক্তরা সহজে কাটাতে পারবেন বলে মনে হয় না। ভিনিসিয়ুসের ভাসানো বলটিকে দুর্দান্ত বাইসাইকেল কিকে জালে পাঠান এই স্ট্রাইকার। ঠিক যেন শিল্পীর তুলির আচড়ের মতোই।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



