বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সরাইল রিজিওনের অন্তর্ভক্ত সিলেট সেক্টরের আওতাধীন জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ন ও সিলেট ৪৮ ব্যাটালিয়ন কর্তৃক উদ্ধারকৃত ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ নভেম্বর)বেলা ১২ টায় সিলেট-১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।গত দেড় বছরে বিভিন্ন সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এদিন মাদকদ্রব্য ধ্বংসকরন কার্যক্রম উদ্বোধন করেন বিজিবির উপ-মহাপরিচালক জিএইচ এম সেলিম হাসান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত, পিএসসি।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, ৯ হাজার ৫৬৭ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, বাংলামদ (লুজ) ১৯৭ লিটার, ভারতীয় তামাক পাতা ২৪৭ কেজি, গাঁজা ১৪ হাজার ৬৮২ কেজি, বিয়ার ক্যান ২ হাজার ২৩৭টি, ভারতীয় পাতার বিড়ি ৪ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৮৫০ পিস, সিগারেট ১১ লাখ ৩০ হাজার ২০০ পিস।
বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার উপ মহা পরিচালক জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম,পিএসসি, জি+ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ধ্বংসকৃত মাদক দ্রব্যের আনুমানিক দাম প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০২১ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরা বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।
কর্মকর্তারা বলেন, মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী নির্দেশনা ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে বিজিবি’র প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতায় জীবননাশকারী মাদকদ্রব্য উদ্ধারে ও চোরাচালানিদের ধরতে প্রতিনিয়ত অভিযানিক কারযক্রম পরিচালিত হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



