ফুটবল বিশ্বের পরাশক্তি ফেভারিট জার্মানিকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছে দক্ষিণ এশিয়ার দেশ জাপান। মাঠের খেলায় প্রশংসিত জাপান জায়ান্টরা। তেমনী মাঠের বাইরেও নিজেদের দায়িত্ববোধ থেকে প্রশংসা কুঁড়াচ্ছেন জাপানিজ দর্শকরা। খেলা শেষে তারা এবারো স্টেডিয়ামের আবর্জনা পরিস্কার করলেন।
পরপর তিনটি বিশ্বকাপে (২০১৪, ২০১৮ ও ২০২২) একটা ছবি নেট দুনিয়ায় ঘুরতে দেখা গেছে। সেটা হলো বিশ্বকাপের ম্যাচের পর জাপান সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করা।
এবারের বিশ্বকাপেও জাপানের সমর্থকরা স্টেডিয়াম পরিষ্কার করা অব্যাহত রেখেছেন। প্রথম ম্যাচ থেকে শুরু করে বুধবার (২৩ নভেম্বর) জার্মানির বিপক্ষে ম্যাচে ঐতিহাসিক জয়ের পরও স্টেডিয়াম পরিষ্কার করেই মাঠ ছেড়েছে জাপানের সমর্থকরা।
২০১৮ বিশ্বকাপের সময় স্টেডিয়ামের ময়লা আবর্জনা পরিষ্কার করে সবার নজর কেড়েছিল জাপানিরা। সেই বিশ্বকাপে ফেয়ার প্লের পুরস্কারও জিতেছিল জাপানের সমর্থকরা।
জাপানের সমর্থকরা তাদের দায়িত্ববোধ থেকে স্টেডিয়ামে মানুষের ফেলে আসা উচ্ছিষ্ট ও আবর্জনা পরিষ্কার করে কর্তৃপক্ষকে সাহায্য করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে।
দর্শক যারা স্টেডিয়ামে নানা রকম ব্যাগ, খাবার নিয়ে এসেছিল সেগুলোর উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখা গেছে প্রত্যেক জাপানিকে। ম্যাচ শেষে সবাই যখন চলে যাচ্ছিলেন তখন তারা ব্যস্ত ছিলেন স্টেডিয়ামের আনাচে কানাচে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে।
এক ছবিতে দেখা গেছে, কিছু জাপানিজ সমর্থক বিভিন্ন জায়গায় বোতল কুড়াচ্ছেন এবং ময়লা রাখার নির্দিষ্ট স্থানে তারা সেগুলো ফেলছেন। এ ম্যাচের পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও কিছু জাপানিজ সমর্থককে স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



