করোনাভাইরাসে আবারও মৃত্যুহীন চব্বিশ ঘন্টা পার করেছে সিলেট। তবে এ সময়ে সংক্রমণের হার খানিকটা বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে জানা গেছে এ তথ্য।
তারা জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। মৃতের সংখ্যা ১১৬৮ জনই রয়েছে।
এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১০ জন, মৌলভীবাজারে ৩ জন ও হবিগঞ্জে ৫ জন। সুনামগঞ্জে কোনো রোগী মেলেনি।
৭৮৭ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২.২৯।
এর আগের চব্বিশ ঘন্টায় ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ছিল ১.১১, রোগী ছিল ৯ জন।
এরও আগের চব্বিশ ঘন্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল) শনাক্তের হার ছিল ১.১৫। গত রোববার শনাক্তের হার ছিল ১.১৮।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮২৫ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৬৮৩ জন। সুনামগঞ্জের ৬২৪২ জন, মৌলভীবাজারের ৮১১৯ জন ও হবিগঞ্জের ৬৬৩৯ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৬ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৩৮০ জন।
তিনি আরও জানান, বর্তমানে ৪৫ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



