মৌলভীবাজারের রাজনগরের লিপি রাণী দাস নামের এক নারীর কোল আলো করে এক সঙ্গে জন্ম নিলো ৪ সন্তান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসব শিশু সন্তানের জন্ম হয়। ৪ সন্তানই সুস্থ সাভাবিক রয়েছে।
লিপি রানী দাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী।
লিপি রানী দাস সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষায় দেখা যায় তার ঔরসে চার সন্তান রয়েছে। তাই তিনি সার্বক্ষনিক চিকিৎসকের পরামর্শ ও সতর্ক ভাবে চলাফেরা করতেন। প্রসবের সময় হয়ে যাওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালে গত সোমবার বিকালে ৪ সন্তানের জন্মদেন লিপি রানী দাস।চার সন্তানের মধ্যে ২টি ছেলে ও দুটি মেয়ে সন্তান।
জন্মধাত্রী মা লিপি রানী দাস জানান, এক সঙ্গে সুস্থ ও স্বাভাবিক চার সন্তান পেয়ে তিনি ভীষণ খুশি। শিশু চারটির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো। বর্তমানে ৪ শিশু ও তাদের মা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন।
দু’একদিনের মধ্যে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে। ছাড়পত্র পেলে চার সন্তান নিয়ে নিয়ে বাড়িতে ফিরবেন তিনি।তাদের ৯ বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে।
শিশুদের বাবা অমিত দাস জীবিকার অন্বেষণে দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন। মাঝে মধ্যে তিনি স্বজনদের দেখতে দেশে আসেন। অমিত দাসও চারটি সন্তান পেয়ে ভীষণ খুশি বলে জানান তার স্ত্রী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



