সিলেটে বিএনপির গণসমাবেশে কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘‘ওবায়দুল কাদের কে আপনার কাউয়া বলবেন না, তিনি কাউয়া নন তিনি করোনা বিশেষজ্ঞ। ওবায়দুল কাদের বলেন তারা দেশে করোনা জয় করেছেন। আবার কয়েকদিন পরে বলেন দেশে করোনা যাচ্ছে না কোন দিক থেকে যে আবার আসে তাই সবাই মাক্স পরার কথা বলেন।’’
নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে আজ শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সিলেটে বিএনপির গণসমাবেশ শুরুর সময় ছিল বেলা ২টা। তবে এর প্রায় আড়াই ঘন্টা আগেই শুরু হয়েছে সমাবেশ। আজ সকাল সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।
গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপর পৌনে ২টার দিকে মঞ্চে এসে পৌঁছেন।
এ রিপোর্ট লেখা (বেলা ২টা) পর্যন্ত স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



