বিএনপির সমাবেশ ঘিরে সিলেট পুরোনগরী কঠোর নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরণের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। নগরীর মোড়ে মোড়ে চৌকি বসিয়ে তল্লাসী করা হচ্ছে পথচারি ও যানবাহনে চলাচল করা যাত্রীদেরও। বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে মোতায়েন থাকছেন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সুদীপ দে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপির গণসমাবেশ ঘিরে নগরজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে পোষাকে-সাদা পোষাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তন্মধ্যে ১৬টি পিকেট টিম, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করবে। সেই সঙ্গে কুইক রেসপন্স টিম-সিআরটি, বোম্ব ডিসপোজাল টিম ও ২টি এপিসি কার রাখা হয়েছে। কোনো ধরণের বিশৃঙ্খলা হলে কঠোর হস্তে দমন করা হবে।
এসএমপি সূত্র জানায়, শুক্রবার দিন থেকে মহানগর এলাকার বিভিন্ন প্রবেশপথে ১৯টি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাসী কার্যক্রম চালানো হচ্ছে। সমাবেশস্থলসহ মহানগরীতে কয়েক শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবে।
শুক্রবার রাতে সরেজমিন দেখা গেছে, বিএনপির সমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের অনেকে রাতেই এসে সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। বিভাগজুড়ে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে আগে থেকেই লোকজন এসে নগরীতে অবস্থান নিয়েছেন।ইতোমধ্যে সমাবেশের মূল মঞ্চে কেবল চেয়ার বসানোর কাজ চলছে।
এদিকে, সমাবেশস্থলে শতাধিক মাইক ও সিসি ক্যামেরা বসানো হয়েছে।নেতাকর্মীদের সমাবেশ স্পষ্টভাবে দেখানোর জন্য দুটি ‘বড় পর্দা’ স্থাপন করা হয়েছে।নেতাকর্মীদের রাত যাবপনের জন্য মাঠের তিন পাশেই অস্থায়ী ক্যাম্প তৈরী করার পাশাপাশি কমিউনিটি সেন্টারগুলোতে থাকার ও খাবার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে নেতাকর্মীরা সেসব কমিউনিটি সেন্টারগুলোতে অবস্থান করছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



