বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের রাতেই নেতাকর্মীর পদচারণায় মুখর হয়ে ওঠেছে সিলেটের আলীয়া মাদরাসা ময়দান।
শনিবার(১৯ নভেম্বর) বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ।এদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগজুড়ে ধর্মঘট আহ্বান করেছে বাস মালিক ও শ্রমিক সংগঠন। অন্যদিকে রাস্তায় পুলিশী বাধার আশঙ্কায় ও ধড়পাকড়ের ভয়ে আগে থেকেই সমাবেশে হাজির হয়েছেন নেতাকর্মীরা।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) রাতেই নগরের আলীয়া মাদরাসা মাঠ নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে। নগরীসহ বিভাগের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী, সমর্থকরা মাঠে এসে হাজির হয়েছেন। সন্ধ্যা থেকে একের পর এক আসছে মিছিল। এখন পুরো সিলেট যেনো মিছিলের নগরী হয়ে ওঠেছে।
বিশেষ করে শুক্রবার দুপুর থেকে নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে মিছিল নিয়ে নগরের আলীয়া মাঠে এসে সমবেত হন। অনেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়েও একটু পরপর ধানের শীষ প্রতীকে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত রং বেরংয়ের টি-শার্ট, ব্যানার, পোস্টারসহ মিছিলে নিয়ে আসছেন সমাবেশস্থলে।
এদিন বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে মিছিলসহকারে সমাবেশ মাঠে আসেন নেতাকর্মীরা।
মিজানুর রহমান বলেন, বিএনপি নেতাকর্মীদের ধর্মঘট দিয়ে ঘরে আটকে রাখা যাবেনা। প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে তিনি সমাবেশস্থলে এসেছেন। সকালে আরও কয়েক হাজার নেতাকর্মী আসবেন।
এদিকে, সমাবেশকে ঘিরে নগরের চৌহাট্টা, জিন্দাবাজার, রিকাবীবাজার, লামবাজারসহ কয়েকটি দেখা গেছে, রাস্তাঘাটে যানচলাচল খুবই কম। তবে জনস্রোত আলীয়া মাদরাসা মাঠের দিকে। বিভিন্ন স্থান থেকে আসা মিছিলে অংশগ্রহণকারীদের হাতে হাতে খালেদা জিয়া ও তারেক রহমান ও ধানের শীষের ছবি সংবলিত পোস্টার শোভা পাচ্ছে। তাদের সবার মুখেই ছিল সরকার বিরোধী শ্লোগান।
রাতে আলীয়া মাঠ ঘুরে দেখা গেছে, দুর দূরান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকরা মাঠের চারপাশে তৈরি অস্থায়ী ‘ক্যাম্পে’ শুয়ে-বসে সময় পার করছেন। এছাড়া সমাবেশ মঞ্চের উত্তর পাশে ডক্টরস এসোসিয়েশন অব ড্যাব’র একটি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। পাশেই কানাইঘাট উপজেলা বিএনপির নেতাকর্মীর জন্য অস্থায়ী ক্যাম্প। এর পাশে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছোসেবক দল, ছাত্রদলের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি জেলা উপজেলার নেতাকর্মীর জন্য আলাদা আলাদা অস্থায়ী ক্যাম্প রাখা হয়েছে। সেসব ক্যাম্পে অনেকে স্লোগান দিয়ে মুখরিত রেখেছেন। আর সমাবেশ মাঠজুড়ে রয়েছে নেতাকর্মীর উপচে পড়া ভীড়।
এছাড়া সমাবেশস্থলের প্রবেশদ্বারের বাম পাশে ডা. জোবায়েদা রহমান ফুড কোর্ট নামে একটি স্টল থেকে বিনামূল্যে শুকনো খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। আর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্রবধূ, মৌলভীবাজার বিএনপির সহ-সভাপতি পক্ষ থেকে আধা লিটারি ৫০ হাজার মিনারেল পানির বিনামূল্যে দেয়া হচ্ছে, জানিয়েছেন মৌলভীবাজার বিএনপি নেতা ইদ্রিছ আলী।
সরেজমিন দেখা গেছে, নগরের কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের জন্য রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। অনেকে সেখানে বসেই রাতের খাবার সারছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সমাবেশের আগেরদিনই পুরো আলীয়ামাদরাসা ময়দানসহ পুরো নগর জনসমুদ্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, আমার দেখা বিগত দিনে কোনো সমাবেশে এ ধরণের লোকসমাগম হয়নি। শনিবার পুরো নগর জনসমুদ্রে পরিণত হবে আশাবাদি তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



