দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
আগামি রোববার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তিনি।
তিনি সকলের সহযোগীতায় সর্বদা সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন পরিষদ নিয়ে কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নগরের একটি কমিউনিটি সেন্টারের হলরুমে সিলেটে কর্মরত জাতীয়, স্থানীয়, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। এসময় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, জেলা পরিষদের মাধ্যমে সিলেটের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা চালাবো।
তাছাড়া দুর্নীতি মুক্ত ও গতিশীল জেলা পরিষদ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, সাংবাদিকদের সাথে আমার আত্মার সম্পর্ক। সাংবাদিকদের সাথে আমি সব সময় ছিলাম ভবিষৎতেও থাকব।
এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট জেলা বারের পিপি অ্যাডভোকেট মোঃ নিজাম উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নুর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, ইমজা’র সহ-সভাপতি দ্বিগেন সিং,ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতেন ফয়সল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা অ্যাডভোকেট নাসির উদ্দিনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে বলেন, তিনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী থেকে জেলা আওয়ামী লীগের গুরুত্ব পদে আছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি হয়েছেন। তার মাধ্যমে জেলা পরিষদ অনেক দূর এগিয়ে যাবে এবং জেলা পরিষদ সব শ্রেনী পেশার মানুষের জন্য উন্মোক্ত থাকবে, আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



