দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’-এর ৬ সদস্যের তথ্যের জন্য ছবি প্রকাশ করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনিটের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ আসলাম খান।
৬ সদস্যরা হলেন- মো. আবু জায়িদ (৩৫ থেকে ৪০ বছর), শিবলি আহম্মেদ (৪০ থেকে ৪৫ বছর), মো. ইমাদুল আমিন (৪০ থেকে ৪৩ বছর), মো. ফয়সাল (২২ থেকে ২৬ বছর), আব্দুর রহমান (২৫ থেকে ৩০ বছর), হাফিজ আল রাজি (৩০ থেকে ৩৫ বছর)। তবে তাঁদের ঠিকানা ও বাবা-মায়ের নাম পরিচয় অজ্ঞাত।
মোহাম্মদ আসলাম খান বলেন, ‘দেশে বেশ কিছু উগ্রবাদী ও জঙ্গি সংশ্লিষ্ট ৮টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে ‘হিযবুত তাহরীর’ অন্যতম। ২০০৯ সালের ২২ অক্টোবর এই সংগঠনটিকে নিষিদ্ধ করে সরকার। সংগঠনটির কিছু সক্রিয় সদস্য ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে সাড়ে ৩টার দিকে অনলাইনে একটি সমাবেশ করে। এই সমাবেশে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এই ৬ জন।’
‘অনলাইন সমাবেশে কোরআন তিলাওয়াত করেন ফয়সাল। একই বছরের ১৬ অক্টোবর বিকেল ৩টার দিকে আবারও সমাবেশে আয়োজন করা হয়। সেই সমাবেশে মো. আবু জায়িদ ৩০ মিনিট বক্তব্য দেন। আব্দুর রহমান প্রায় ৩৩ মিনিট বক্তব্য দেন। মো. ইমাদুল আমিন প্রায় ২৩ মিনিট আলোচনা করেন। সর্বশেষ এবং হাফিজ আল রাজি আবারও অনলাইন সমাবেশে কোরআন তিলাওয়াত করেন।’
এসপি আসলাম খান আরও বলেন, ‘নিখোঁজ ৬ জনের বিরুদ্ধে ২০২০ সালের মার্চের ২ তারিখ ডিএমপির গুলশান থানায় সন্ত্রাস বিরোধী, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়ে। একই বছর দ্বিতীয়বার অনলাইন সমাবেশ করার পরে এই দুই ধারায় আরও দুটি মামলা করা হয়। এই মামলার পর থেকেই তাঁরা আত্মগোপনে চলে যায়।’
নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সদস্যদের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, ভীতি ও দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে আসছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘ইন্টারনেট ব্যবহার করে উগ্রবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



