শাল্লা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু মিয়া (২১) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত রাজু মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে।
জানা যায়, ১৫ নভেম্বর (সোমবার) সকাল পৌনে ৮টায় শাল্লা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর ভবনের ছাদে অসতর্ক হয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন ওই শ্রমিক। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই রাজু মিয়ার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এব্যাপারে শাল্লা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের ভবনের ছাদে হেমার দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজু মিয়ার মৃত্যু হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



