সিলেটে নগরের আলমপুর মেঘনা সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি অটোরিক্সায় গ্যাস রিফুয়েলিং স্টেশনে হামলা-ভাংচুর ও ক্যাস লুটপাটের অভিযোগ ওঠেছে।হামলার শিকার হয়েছে ফিলিং স্টেশনের সেলস্ ম্যানেজার, ক্যাশিয়ার ও কর্মীরা।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে ওই সিএনজি ফিলিং স্টেশনে দু’দফা হামলা, ভাংচুর ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামী করে এসএমপির মোগলাবাজার থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে বাদি উল্লেখ করেছেন, ঘটনার সময় অফিস কাউন্টারের গ্লাস-দরজা ভেঙ্গে ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে আহত করে ক্যাস বাক্স থেকে নগদ ৩ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এদিকে, আলমপুর মেঘনা সিএনজি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।
সোমবার (১৪ নভেম্বর) বিকেলে নগরের এসোসিয়েশনের উপশহরস্থ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভার হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। প্রস্তাবে বলা হয়, এসব সন্ত্রাসীদের দমন করা না হলে শিগগিরই এসোসিয়েশন কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এজাহার সুত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে গ্যাস নিতে ভীড় ঠেলে সিরিয়াল ভেঙ্গে একটি সিএনজি অটোরিক্সার যাত্রীরা সেলসম্যানকে ধমকি দেয়। তারা জবরদস্তিমুলক সিএনজি রিফুয়েলিং করিয়ে নেয়। রিফুয়েলিংয়ের পর ২১০ টাকা না দিয়ে অটোরিক্সাটি নিয়ে যাত্রীরা চলে যেতে চাইলে সেলসম্যান টাকা চইতে গেলে ক্ষিপ্ত হয়ে অটোরিক্সার যাত্রীরা সেলসম্যানকে মারধর করে।
পরে পাশের একটি চায়ের রেস্টুরেন্ট থেকে কাঠের রুল, লোহার রড এনে ফিলিং স্টেশনে ঢুকে কর্মচারিদের এলোপাতাড়ি মারপিট করে। তখন আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। প্রায় আধঘন্টা পর সংঘবদ্ধ হয়ে অজ্ঞাতনামা আরো কয়েকজনহ পুনরায় ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
হামলায় অফিস কাউন্টারের সামনের গ্লাস ও পাম্প মেশিনসহ ফিলিং স্টেশনের মূল্যবান জিনিষপত্র ভাঙচুরে বাবদ সাড়ে ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে দাবি করা হয়।
তাছাড়া আত্মরক্ষার্থে ফিলিং স্টেশনের ক্যাশিয়ার শ্যামল সিনহা অফিসের দরোজা ভেতর থেকে বন্ধ করে দিলে হামলাকারীরা সাইড গ্লাস ভেঙে ভেতরে ঢুকে ক্যাশিয়ারকে প্রচন্ড মারপিট করে এবং ক্যাশ ড্রয়ারে থাকা নগদ নগদ ৩ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার কথাও অভিযোগে উল্লেখ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



