জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন সংক্রমণ এবং রোগের আত্মপ্রকাশের রাস্তা খুলে যাচ্ছে।ইতোমধ্যেই এর আভাসও দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ন আর মানুষের চলাচলের পাশাপাশি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেক ব্যাকটেরিয়া সহজে বাড়তে পারবে, কিছু রোগও সহজে ছড়াতে পারবে এমন সম্ভাবনা আছে।
দেখা যাচ্ছে যে আফ্রিকার উঁচু অংশে, এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় ম্যালেরিয়া ও ডেঙ্গু ক্রমাগত বাড়ছে-যেখানে এ রোগ আগে ছিল না।
এমনকি ইউরোপেও স্থানীয়ভাবে ডেঙ্গু সংক্রমণ হতে দেখা যাচ্ছে-যা কুড়ি বছর আগে অকল্পনীয় ছিল। উদবহরণ স্বরূপ বলা হয়, করোনা পরিস্থিতির কথা। এই রোগের এভাবে হঠাৎ করেই এসেছে। তাছাড়া কলেরা রোগ অতি মহামারি আকার ধারণ করতে পারে।
বিভিন্ন জরিপে বলা হয়েছে যে, যদি কার্বন নির্গমন না কমে, তবে রোগ বহনকারী মশা নানাদেশে ছড়িয়ে পড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, এর মোকাবিলার জন্য দরকার উন্নততর টিকা ও এ্যান্টিবায়োটিক, আর পূর্ব প্রস্তুতি।
আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে বাংলাদেশে শীতকাল কমে এসেছে। পক্ষান্তরে ক্রমশ; বায়ু দূরণের কারণে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। এ কারণে মানুষের মধ্যে রোগ জীবানু ছড়াচ্ছে। সূত্র-বিবিসি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



