সিলেটের অনলাইন নিউজ পোর্টাল সিলেটের বার্তা ২৪.কমের ৩য় বর্ষপূর্তি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেট নগরীর শিবগঞ্জ পয়েন্টে লাযযাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে কেক কাটেন সিলেটের বার্তা সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও সিলেটের বার্তা ২৪.কমের সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রহমান জামিল।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী সম্পাদক আতিকুর রহমান নগরী, ম্যানেজমেন্ট ইনচার্জ এম. আরিফ আহমেদ, সিলেটের বার্তা পাঠক ফোরামের সভাপতি আব্দুর রব সায়েম, সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মো. আফজল হোসেন, সহ সাধারণ সম্পাদক এসডি সুমেল, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান এ এস এম আরিফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ উদ্দিন, পাঠক ফোরামের সদস্য আব্দুল আলিম, তাসবির তালুকদার, আনওয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



