সিলেটের জৈন্তাপুরে ‘উদ্ভাবনী জয়োল্লাসে ষ্মার্ট বাংলাদেশ’ শিরোনামে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে৷
বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা চত্তর হতে র্যালী বের হয় প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রঙ্গনে শেষ হয় ৷
উপজেলা জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার শুভ উদ্ভোধন করেন ৷
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এমএ, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টার (তদন্ত) আব্দুর রব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম আজাদ ভূইয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিয়াম ল্যাবরেটরী স্কূল এন্ড কলেজের প্রিন্সীপাল আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা তথ্য কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী মনি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন ৷ মেলায় উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়৷
তাছাড়া ডিজিটাল উদ্ভবনী মেলায় ৪টি ষ্টল তাদের উদ্বাবনী কলাকৌশল প্রদর্শন করে ৷ বিকাল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণের মাধ্যমে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্টিত হবে৷
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



