সিলেটের নগরের মিবারাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ বুরহান নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যার-৯)।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল সড়কে মিরাবাজার লাক্সারি ফার্নিচারের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে ওই যুবক শিবগঞ্জের দিকে যাওয়ার পথে মিরাবাজার পয়েন্টে অতিক্রম করার সময় পোষাকে-সাদা পোষাকে র্যাব সদস্যরা তাকে আটক করে।এসময় মোটরসাইকেলে থাকা যুবকের দেহ তল্লাসী করে সাক্ষিদের সামনে একটি রিভলবার জব্দ করা হয়। পরে র্যাব সদস্যরা তাকে গাড়িতে তুলে ঘটনাস্থল ত্যাগ
তাৎক্ষনিক ঘটনাস্থলে থাকা র্যাব সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আগ্নেয়াস্ত্র আটক করা হয়। এ ঘটনায় র্যাব বাদি হয়ে মামলা দায়ের করবে এবং প্রেসরিলিজ দিয়ে ঘটনার বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



