সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসলেন ৪৩ বিদেশী পর্যটক। বিদেশী পর্যটকদের বহরে ছিল ১৬টি গাড়ি ও দু’টি মোটরসাইকেল।
রোববার (০৬ নভেম্বর) আন্তঃদেশীয় ইস্ট হিমালয়ান কার্যালিতে অংশগ্রহণকারী বিদেশি পর্যটকদের গাড়ি বহরটি ভারতের ডাউকি অতিক্রম করে তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
এদিন সকল ১১টায় দ্যা জার্নি ওয়ালেট’র তত্বাবধানে ও ম্যানেজিং ডিরেক্টর মতিউর রহমানের নেতৃত্বে ইউরোপের বিভিন্ন দেশের বহু বছরের পুরনো এবং ঐতিহাসিক ১৬টি গাড়ি ও দু’টি মোটরসাইকেলের বহরে ৪৩ জন বিদেশী পর্যটক ভারত থেকে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন।
র্যা লিতে অংশগ্রহণকারী গাড়িগুলোর ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক কারনেট সুবিধা রয়েছে।
বিদেশি পর্যটকবাহী এসব গাড়ি বহর বাংলাদেশে প্রবেশকালে তামাবিল ইমিগ্রেশনের পক্ষ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল দিয়ে তাঁদের বরণ করা হয়।
এ সময় তামাবিল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেন, তামাবিল বিজিবি ক্যাম্পের কোম্পানীর কমান্ডার নায়েব সুবেদার আরিফ হোসেন, তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ রুনু মিয়া, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) ইমরুল কবিরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তামাবিল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, কারনেট সুবিধায় গাড়িগুলো বাংলাদেশে আগমন করছে।গাড়িগুলো ৬ নভেম্বর হতে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদশের বিভিন্ন স্থানের র্যা লিতে অংশগ্রহণ করবে। নির্ধারিত সময়ের মধ্যে বেনাপোল কাস্টমস দিয়ে পূণরায় ভারতে ফিরে যাবে।
তামাবিল ইমিগ্রেশন সূত্র জানায়, কার র্যা লিতে অংশগ্রহণকারী পর্যটকগণ বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকা মৌলভীবাজার, গাজীপুর, পাবনা জেলার পর্যটন ভ্রমণ করবেন। ভ্রমণ শেষে আগামী ১১ নভেম্বর যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে পূণরায় তারা ভারতে ফিরে যাবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



