সিলেটে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নগরের বন্দরবাজার মহাজনপট্টি এলাকায় বিভিন্ন দোকানে ও গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে ৫ প্রতিষ্ঠান মালিককে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নাজিম স্টোর ও আব্দুর রউফ এন্ড সন্সকে ৮০ হাজার টাকা করে, লাভলী এন্ড তামিম স্টোরকে ৬০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই স্টোরকে ৫০ হাজার টাকা তওয়াক্কুলিয়া স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
২০,০০০(বিশ হাজার) সহ মোট ০৫ টি দোকানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লংঘণের দায়ে মোট ২,৯০০০০/- (দুই লক্ষ নব্বই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে সহকারি পরিচালক মো. মোহাইমিনুল হক, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। অভিযানে সহায়তায় ছিলেন আনসার ও ভিডিব ‘রএকদল সদস্য।
অভিযানকালে দোকানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লঙ্ঘনের অপরাধে অর্থদন্ড প্রদান করা হয়।এসময় ওই ৫টি প্রতিষ্ঠান থেকে দুই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



